শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লঙ্কান প্রিমিয়ার লিগ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে চলতি বছরের ১৭জুলাই থেকে মাঠে গড়াচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। উদ্বোধীন ম্যাচে ২০২৪ সালের ফাইনালে মুখোমুখি হওয়া বর্তমান চ্যাম্পিয়ন জাফনা এবং রানার্সআপ দল গল মুখোমুখি হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর এসএসসি স্টেডিয়ামের। এই ভেন্যুতেই চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচী অনুযায়ী এলপিএল ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এর আগে দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল, টুর্নামেন্টটি ১০ই জুলাই শুরু হবে এবং এর ম্যাচগুলো চারটি আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

তবে নতুন সূচি অনুযায়ী এসএসসি ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট পাঁচটি ম্যাচের আয়োজন করবে। এরপর নকআউট পর্ব ও ফাইনালের জন্য ডাম্বুলা, তারপর ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর প্রেমাদাসা স্টেডিয়ামে নকআউট ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য ৯ই আগস্ট একটি সংরক্ষিত দিন নির্ধারণ করা হয়েছে।

এবারের আসরে জাফনা, কলম্বো, ক্যান্ডি, গল এবং ডাম্বুলার প্রতিনিধিত্বকারী পাঁচটি দল অংশ নেবে। যদিও ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক নাম এবং করপেোরট মালিকানার কাঠামো এখনও ঘোষণা করা হয়নি। তবে আয়োজকরা আশা করছেন, টুর্নামেন্টের আগে এসএলসি দলগুলোর চূড়ান্ত পরিচয় এবং ব্র্যান্ডের বিবরণ প্রকাশ করবে। এদিকে টুর্নামেন্টের ক্রিকেটার নিবন্ধন পোর্টালটি ৮ মে থেকে কাজ শুরু হয়েছে। আগামী ২০মে এর কার্যক্রম শেষ হবে।

২২মে পর্যন্ত সরাসরি খেলোয়াড় চুক্তিবদ্ধ করা গেলেও, সকল বিভাগের জন্য নিবন্ধনের শেষ তারিখ ২০মে-ই থাকছে। গত দুটি মৌসুমে নিলাম অনুষ্ঠিত হলেও, জুলাইয়ের এক তারিখে ড্রাফট ফিরে আসছে।

এই পরিবর্তনের ফলে আগের মৌসুমগুলো থেকে কোনো খেলোয়াড় ধরে রাখার অনুমতি দেওয়া হবে না, যা স্কোয়াডের গঠনে একটি বড় ধরনের পরিবর্তনের পথ তৈরি করেছে। প্রতিটি দলে ন্যূনতম ১৮ জন সদস্য থাকতে হবে এবং এর সঙ্গে আরও দুজন স্থানীয় খেলোয়াড় যুক্ত করার সুযোগ থাকবে। এতে স্কোয়াডের সদস্য সংখ্যা সর্বোচ্চ ২০ পর্যন্ত হতে পারে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড(এসএলসি) জানিয়েছে, স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রতিটি স্কোয়াডে অবশ্যই দুজন স্থানীয় উদীয়মান অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় থাকতে হবে। যাদের মধ্যে অন্তত একজনকে দলের প্রথম একাদশে রাখতে হবে। এছাড়াও যেকোনো সময়ে খেলার একাদশে অবশ্যই চারজন বিদেশী খেলোয়াড় থাকতে হবে।

খেলোয়াড় নিবন্ধন নির্দেশিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সময়ের জন্য বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ নির্দেশিকাটির একটি প্রাথমিক খসড়ায় আইকন এবং স্টার ক্যাটাগরির (খেলোয়াড়দের সর্বোচ্চ দুটি ক্যাটাগরি) খেলোয়াড়দের নিবন্ধনের জন্য ন্যূনতম ২,৫০,০০০ সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারী থাকার কথা জানায়। তবে বির্তকের পর এসএলসি পরবর্তীতে সেই শর্তটি তুলে দিয়েছে।

এলপিএল খেলোয়াড়দের গণমাধ্যমের সাথে সম্পৃক্ততা নিশ্চিত করার দিকেও কড়া নজর রেখেছিল এবং গণমাধ্যম ও ভক্তদের সঙ্গে সম্পৃক্ততার শর্ত পূরণে ব্যর্থতার জন্য ম্যাচ ফিতে ৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রেখেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়