শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৩:১৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মোহামেডানকে চ্যাম্পিয়ন করুন, বাফুফেকে চিঠি দিয়ে জ‌নালো বসুন্ধরা কিংস! 

স্পোর্টস ডেস্ক : এবারের ফেডারেশন কাপের ফাইনাল ঘি‌রে অকল্পনীয়, অবিশ্বাস্য, নজিরবিহীন ঘটনাই ঘটল। যার শুরু বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে মোহামেডান আপত্তি জানানোর পর। মোহামেডানের ওই চিঠি পাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেন্যু সরাবে কিনা, নাকি ওই ভেন্যুতেই খেলা হবে-এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি সোমবার পর্যন্ত। তাই মঙ্গলবার ফাইনালের দিন, বাফুফেকে চিঠি দিয়ে বসুন্ধরা কিংস নিজেরা ফাইনাল থেকে সরে দাঁড়িয়ে মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার অনুরোধ জানাল!

কিংস অ্যারেনায় মঙ্গলবার বিকাল ৫টায় ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। দুপুরের দিকে কিংস গণমাধ্যমকর্মীদের জন্য তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাফুফেকে পাঠানো চিঠি পোস্ট করে। সেখানে, ফাইনাল থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে শিরোপা দেওয়ার অনুরোধ জানানো হয়। --- বি‌ডি‌নিউজ

কিছুদিন আগে বাফুফেকে চিঠি দিয়ে মোহামেডান জানায়, কিংস অ্যারেনায় ফাইনাল হলে তারা খেলবে না। এ মাঠে দলটির সমর্থকদের বিরুদ্ধে ফ্লেয়ার ফুটিয়ে, আতশবাজি পুড়িয়ে প্রতিপক্ষ দলকে নাকাল করার অভিযোগ আগেও উঠেছিল।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সোমবার রাতে দুই পক্ষকে নিয়ে বসেছিলেন। সেখানেও সমাধান হয়নি। মোহামেডান তাদের অবস্থান থেকে সরেনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক সাক্ষরিত চিঠিতে নিজেদের অবস্থান জানিয়ে দেয় তারা।

চিঠিতে ‘ফাইনাল বাতিলের’ অনুরোধ জানিয়ে বসুন্ধরা কিংস লিখেছে, ট্রফির চেয়ে সম্মানকে বেশি গুরুত্ব দেয় কিংস। বর্তমান পরিস্থিতিতে সেই সম্মান আর অবশিষ্ট নেই বলেই মনে করছে তারা। চিঠিতে বলা হয়েছে, ফুটবলের নিয়ম-কানুন ও ফেডারেশনের সিদ্ধান্ত সব সময় মেনে চলেছে তারা।

চিঠিতে কাঠগড়ায় তোলা হয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা বাফুফেকে। ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে তৈরি হওয়া জটিলতা নিরসনে বাফুফের অবস্থান ‘প্রশ্নবিদ্ধ’ বলে বলে মনে তারা। এ কারণ হিসেবে, ক্লাবটি উল্লেখ করেছে, প্রতিযোগিতার নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে অনেক আগেই ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ফাইনালের দিন সকাল পর্যন্তও ম্যাচ হবে কি না, সেটি নিশ্চিত হয়নি।

চিঠির শেষাংশে লেখা হয়েছে প্রতিপক্ষকে ট্রফি দেওয়ার অনুরোধ, “ফাইনাল বাতিলের এবং ফাইনালের অন্য দলকে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার অনুরোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়