শিরোনাম
◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লম্বা ছু‌টির আ‌গে শ‌নিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আরও এক রাউন্ড খেলা

স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ছুটির আগে প্রিমিয়ার ক্রিকেট লিগের আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড অনুষ্ঠিত হবে ২৩ মে, শনিবার। এদিন ঢাকার ৬টি ভেন্যুতে মাঠে নামবে অংশগ্রহণকারী ১২টি দল। চলতি মৌসুমের ৫০ ওভারের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দেখা গেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।

প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, লড়াই আর দর্শকদের বাড়তি আগ্রহ। জাতীয় দলের ক্রিকেটারদের ফিরে আসায় লিগে যোগ হচ্ছে নতুন মাত্রা। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ঈদের আগে ব্যাট-বলের লড়াইয়ে আরও উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ উপহার দেবে দলগুলো। জাতীয় দলের তারকাদের উপস্থিতিতে মাঠে ফিরবে বাড়তি উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।- ঢাকা‌পোস্ট

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজকরা জানিয়েছেন, দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ লিগের মান ও আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল এবং টি স্পোর্টসের ইউটিউব পেইজে।

আবাহনী লিমিটেড বনাম অগ্রণী ব্যাংক-ইউল্যাব
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গুলশান ক্রিকেট ক্লাব-বিকেএসপি ৪
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ-মিরপুর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব-পিকেএসপি
বসুন্ধরা স্ট্রাইকার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন-বিকেএসপি ৩
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম ঢাকা লেপার্ডস-বসুন্ধরা
এফআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়