শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ খেলার জন‌্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মে‌ক্সি‌কো‌তে ভিসার আবেদন ইরান দলের

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ভিসা সাক্ষাৎকারে অংশ নিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। পুরো দল কানাডার ভিসার জন্য আবেদন করেছে। আর কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসার জন্যও আবেদন জমা দিয়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে আগামী বিশ্বকাপ। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার কথা ইরানের। এরপর পাঁচ দিন পর সিয়াটলে তারা খেলবে মিশরের বিপক্ষে। নকআউট পর্বে উঠলে কানাডায় যাওয়ার প্রয়োজন হবে তাদের। ইরান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানান, পুরো দল কানাডার ভিসার সাক্ষাৎকারে অংশ নেয়। এছাড়া যেসব খেলোয়াড় আগে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেননি, তারাও আঙ্কারায় আবেদন জমা দিয়েছেন।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর সে দেশে ঘরোয়া লিগ স্থগিত হয়ে যায়। ফলে অনেক খেলোয়াড় ম্যাচ অনুশীলনের বাইরে ছিলেন। এ কারণে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কের আন্তালিয়ায় ক্যাম্প করছে ইরান। এই সপ্তাহের শুরুতে সেখানে অনুশীলন করেছে দলটি। কোচ আমির গালেনোই সাত সপ্তাহ প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকা স্থানীয় খেলোয়াড়দের প্রস্তুত করার চেষ্টা করছেন।

৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে আগেভাগেই জায়গা নিশ্চিত করেছিল ইরান। তবে যুদ্ধের কারণে সফর ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তাদের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করে। ইরানের ফুটবল ফেডারেশন আগে জানিয়েছিল, ফিফার সঙ্গে আলোচনার পর দলের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন তুরস্ক থেকেই সম্পন্ন করা হবে।

২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। এরপর ফিফার ১ জুনের সময়সীমার মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন গালেনোই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়