শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কিব আল হাসান সরাসরি সাইনিংয়ে জাফনা কিং‌সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লি‌গে খেলতে পারেন 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিভিন্ন গণমাধ্যম জা‌নি‌য়ে‌ছে, বাংলা‌দে‌শের কৃ‌তি অলরাউন্ডার সা‌কিব আল হাসান‌কে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারে লঙ্কা প্রিমিয়ার লি‌গের ফ্রাঞ্চাইজি জাফনা কিংস।  

প্রতিবেদনে তারা জানিয়েছে, সাকিবকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতিবাচক জাফনা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে নেওয়ার খুব কাছেই রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সাকিব কিংবা জাফনা কিংস।

বর্তমানে সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সাকিব। বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। বিশ্বের প্রায় সব লিগেই খেলেছেন সাকিব। এলপিএলেও ছিল সাকিবের পদচারণা। তাই আসন্ন মৌসুমে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় জাফনা।

এপিএলের অন্যতম সফল দল জাফনা। একাধিকবার শিরোপা ঘরে তুলেছে তারা। জাফনার হয়ে আগেও অনেক বাংলাদেশি এলপিএল মাতিয়েছেন। টানা দুই বছর পর মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। সবশেষ ২০২৪ সালে হয়েছিল শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি এই লিগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়