শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : অবশেষে সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে অবশেষে জট কাটতে চলেছে বলেই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। শনিবার তিনি জানিয়েছেন এ কথা।

মেগা টুর্নামেন্টের সম্প্রচার কোথায় হবে? জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সেটা চূড়ান্ত হয়ে যাবে। দু’দিন আগেই প্রসার ভারতীর সিদ্ধান্তে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে সমস্যা বাড়ে। তারা সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব নিতে বাধ্য নয় দূরদর্শন। আদালতেও এই কথা জানিয়ে দিয় প্রসার ভারতী। ফলে প্রশ্ন ওঠে, ভারতে বসে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে আদৌ? তবে অবশেষে সেই জটিলতা কাটতে চলেছে। -- সংবাদপ্রতি‌দিন

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সাজি প্রভাকরণ জানিয়েছেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর আসতে চলেছে। তিনি লেখেন, ‘ভারতের ফুটবলভক্তদের জন্য বড় খবর! দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। সম্প্রচার নিয়ে সব আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই ভারতে সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হতে পারে।’ তাঁর সংযোজন, ‘অনেক মাস ধরে অনিশ্চয়তা চলছিল। সমর্থকরা এবার নিশ্চিন্ত থাকতে পারেন। ভারতে বসেই বিশ্বকাপ দেখতে পাবেন। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য প্রস্তুত হয়ে যান।

ভারতে ফুটবলপ্রেমীর অভাব নেই। দেশ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-স্পেনের ম্যাচ দেখার দর্শক প্রচুর পরিমাণে আছেন। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। 

বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থা বদলায়নি। ফলে প্রভাকরণের কথায় বহুদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়