শিরোনাম
◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১১:৫১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রিমিয়ার ক্রিকে‌টে শান্তর শত‌কে আবাহনীর সহজ জয়

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছে ঢাকা আবাহনী। এদিন দল‌কে জ‌য়ের অবদান রে‌খে‌ছেন নাজমুল হো‌সেন শান্ত। তার অনবদ‌্য সেঞ্চু‌ি‌তে জ‌য়ের ভিত পায় আবাহনী। শ‌নিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। 

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল অগ্রণী ব্যাংক। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অমিত হাসান, মার্শাল আইয়ুব ও শুভাগত হোম কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে মাঝপথে চাপে পড়ে দলটি। 

এই অবস্থায় দলের হাল ধরেন নাসির হোসেন। একপ্রান্ত আগলে রেখে খেলেন ৫৮ বলে ৫৬ রানের ইনিংস। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সাপোর্ট না পাওয়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি অগ্রণীর। শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ১৭৮ রানেই গুটিয়ে যায় দলটি। 

আবাহনীর বোলারদের মধ্যে খালেদ আহমেদ ৮ ওভারে মাত্র ২১ রান দিয়ে দুটি উইকেট নেন। এ ছাড়া মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও রোহানাত দৌল্লাহ বর্ষণও দুটি করে উইকেট শিকার করেন। 

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জিসান আলমের উইকেট হারায় আবাহনী। ব্যক্তিগত ৬ রানে সন্দীপ রায়ের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করে দেন নাজমুল হোসেন শান্ত ও মাহিদুল ইসলাম অঙ্কন। 

শান্ত করেন দুর্দান্ত এক অপরাজিত ৯০ বলে ১০৮ রান। ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন শান্তর যোগ্য সঙ্গী। ৮৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়