শিরোনাম
◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি টেস্ট র‌্যাংকিং‌য়ে বাংলাদেশি ক্রিকেটার‌দের উন্ন‌তি 

স্পোর্টস ডেস্ক : দারুণ সংবাদ বাংলা‌দে‌শের টেস্ট ক্রিকেটার‌দের জন‌্য। বি‌শেষ ক‌রে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে যারা সম্প্রতি সি‌রিজ জি‌তে‌ছে। আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের বলার মতো উন্নতি হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে মুশফিকুর রহিম চার ইনিংসে ২৫৯ রান করেছেন। ৩৯ বছর বয়সী ব্যাটার বড় লাফ দিয়েছেন। আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আরেক ব্যাটার লিটন দাসও বড় ধাপ ফেলেছেন। সিরিজে ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে তিনি।

এই সিরিজ থেকে সাফল্য পেয়েছে বাংলাদেশের বোলাররাও। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ১১তম। তিনি নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ লাফিয়ে ২৫ নম্বারে। নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম।

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তাইজুলের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ২৯তম তিনি। সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠেছেন। লম্বা বিরতির পর সিলেটে দ্বিতীয় টেস্টে তার প্রত্যাবর্তন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়