শিরোনাম
◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই মুহূ‌র্তে আইপিএলের নিলাম হলে ফ্রাঞ্চাইজি ৩০ কো‌টি টাকার দর হাঁকতেন বৈভবের জন্য

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এলিমিনেটরে বৈভব সূর্যবংশী ইতিহাস গড়লেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করে  ক্রিকেটবিশ্বকে চমকে দেন। এই ইনিংস চলাকালীন তিনি ভেঙে দেন ক্রিস গেইলের এক মরশুমে সর্বাধিক ছক্কার রেকর্ডও।

ম্যাচে নামার আগে সূর্যবংশীর ঝুলিতে ছিল ৫৩টি ছক্কা। গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ছুঁতে তাঁর দরকার ছিল আরও ছ'টি ছক্কা। বিস্ফোরক ব্যাটিংয়ে সেই রেকর্ড অনায়াসেই পেরিয়ে যান এই কিশোর ব্যাটার। তাঁর ব্যাটিং দেখে ধারাভাষ্যকাররা উচ্ছ্বসিত। দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং মজার ছলে বীরেন্দ্র শেহবাগকে প্রশ্ন করেন, ''এই ছেলেটা যদি নিলামে ওঠে, কত টাকা দেবে?'' উত্তরে নজফগড়ের নবাব এক মুহূর্তও না ভেবে বলেন, ''আমি ৩০ কোটি টাকা দিতাম। সঙ্গে সঙ্গে প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়াও জানান, তিনিও একই অঙ্কের দর হাঁকাতে প্রস্তুত।

তবে দুর্ভাগ্যজনকভাবে শতরান থেকে মাত্র তিন রান দূরে থেমে যান সূর্যবংশী। ২৯ বলে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি আউট হন। ফলে ক্রিস গেইলের ৩০ বলে দ্রুততম আইপিএল শতরানের রেকর্ড ভাঙা আর হয়ে ওঠেনি।

এদিকে, মাত্র ১৫ বছর বয়সেই সূর্যবংশীর ভারতীয় সিনিয়র দলে অন্তর্ভুক্তির দাবি জোরালো হচ্ছে। আইপিএলে অভিষেকের এক বছরের মধ্যেই তাঁর প্রতিভায় মুগ্ধ গোটা ক্রিকেটমহল। আগামী মাসেই ভারত-এ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে খেলতে দেখা যেতে পারে তাঁকে। তিলক বর্মার নেতৃত্বাধীন দলে সূর্যবংশীর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

চলতি আইপিএল মরশুমে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের জন্য বড় আশার আলো দেখাচ্ছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমলও সূর্যবংশীকে 'বিশেষ প্রতিভা' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ''বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজির উচিত ওকে সঠিক পথে পরিচালিত করা, যাতে ওর মানসিক দৃঢ়তা বজায় থাকে। খেলাধুলা শুধু দক্ষতার নয়, মানসিক শক্তিরও পরীক্ষা। আমরা চাই, ওর প্রতিভা যেন ভারতীয় ক্রিকেটকে বহু বছর ধরে সমৃদ্ধ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়