শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার কে?

আর মাত্র ১১ দিন পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে উত্তেজনার কমতি নেই। মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে আরেকটি প্রশ্ন- আসন্ন বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার কে?

সাম্প্রতিক বাজারমূল্যের হিসাব বলছে, বিশ্ব ফুটবলের নতুন প্রজন্মের তারকারা শুধু পারফরম্যান্সেই নয়, আর্থিক মূল্যেও ছাড়িয়ে যাচ্ছেন আগের অনেক কিংবদন্তিকে। আর এই তালিকার শীর্ষে রয়েছেন স্পেন ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।

মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামালের বাজারমূল্য পৌঁছে গেছে ৪০১ দশমিক ৩১ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। ফলে বিশ্বকাপ ২০২৬–এ অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে মূল্যবান ফুটবলার। একই বয়সী অন্য যেকোনো ফুটবলারের তুলনায় তার বাজারমূল্য প্রায় তিন গুণ বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির গোলমেশিন আরলিং হালান্ড। তার বাজারমূল্য ২৯৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। আর তৃতীয় স্থানে আছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, যার বাজারমূল্য ২৩৫ দশমিক ২৩ মিলিয়ন ডলার।

শীর্ষ দশের তালিকায় জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন তরুণ ও প্রতিভাবান ফুটবলার। এর মধ্যে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও আরদা গুলের, বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে, লিভারপুলের ফ্লোরিয়ান ভাইর্টস, পিএসজির দেজিরে দুয়ে ও জোয়াও নেভেস এবং বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি।

তালিকাটি বিশ্লেষণ করলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে। রিয়াল মাদ্রিদের তিনজন, বার্সেলোনার দুজন এবং পিএসজির দুজন ফুটবলার রয়েছেন সেরা দশে।

তবে অবাক করার মতো বিষয় হলো, ফ্রান্স ও পিএসজির তারকা উসমান দেম্বেলের নাম নেই এই তালিকায়। সম্প্রতি ক্লাব ফুটবলে একের পর এক সাফল্য পাওয়ার পাশাপাশি ২০২৫ সালের ব্যালন ডি’অর জিতেছেন তিনি। তারপরও বাজারমূল্যের শীর্ষ দশে জায়গা হয়নি তার।

ফুটবল বিশ্লেষকদের মতে, বর্তমান বাজারে খেলোয়াড়দের মূল্য নির্ধারণে কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বয়স, ধারাবাহিক পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সে কারণেই সবচেয়ে মূল্যবান ফুটবলারদের তালিকায় আধিপত্য তরুণদের।

২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবচেয়ে দামি ১০ ফুটবলার

১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) — ৪০১.৩১ মিলিয়ন ডলার
২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) — ২৯৮.৩৭ মিলিয়ন ডলার
৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) — ২৩৫.২৩ মিলিয়ন ডলার
৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) — ১৭৯.০৮ মিলিয়ন ডলার
৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) — ১৬০.১০ মিলিয়ন ডলার
৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) — ১৫৮.৭৬ মিলিয়ন ডলার
৭. দেজিরে দুয়ে (পিএসজি) — ১৫৭.৩৪ মিলিয়ন ডলার
৮. জোয়াও নেভেস (পিএসজি) — ১৫২.৭৮ মিলিয়ন ডলার
৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) — ১৫২.৪৩ মিলিয়ন ডলার
১০. পেদ্রি (বার্সেলোনা) — ১৫২.০৫ মিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়