শিরোনাম
◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১২:০৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি‌ ক্রিকে‌টে ৩১৩ রান করে নেপা‌লের বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল নেপাল। বিশ্বের প্রথম দল হিসাবে তারা দু’বার তিনশোর বেশি রান করার বিরল কৃতিত্ব অর্জন করল তারা। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বে চিনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে ২ উইকেটে ৩১৩ রান তুলে এই নজির গড়ে ‘দ্য রাইনোস’।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ রান করেছিল নেপাল। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৩০০-র বেশি রান করা প্রথম দল হিসাবে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেল তারা। অন্যদিকে, এই ফরম্যাটে ৩০০ বা তার বেশি রান করার তালিকায় রয়েছে জিম্বাবোয়ে (৩৪৪), জার্মানি (৩০৮) এবং ইংল্যান্ড (৩০৪)।

এই ম্যাচেও ছিল নেপালের একচেটিয়া দাপট। ৩১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চিন ১৯.২ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায়। ২২১ রানের বিরাট জয় পায় নেপাল। ব্যাট হাতে নেপালের জয়ের নায়ক কুশল ভুর্তেল। ৪৩ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া কুশল মল্লা অপরাজিত থাকেন ৮৫ রানে। রোহিত পৌডেলও মারমুখী ছিলেন। তিনি অপরাজিত থাকেন ২১ বলে ৬৯ রানে।

বল হাতেও মল্লা ছিলেন সমান উজ্জ্বল। কোনও রান না দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। চিনের হয়ে শেনজিয়ান ঝেং সর্বোচ্চ ৩১ রান করলেও তা বড় হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটি সপ্তম সর্বোচ্চ জয়। এই তালিকার শীর্ষে জিম্বাবোয়ে। যারা ২০২৪ সালের অক্টোবরে গাম্বিয়াকে ২৯০ রানে হারিয়েছিল। অন্যদিকে, নেপালের জন্য এটি ২০০ বা তার বেশি রানের ব্যবধানে দ্বিতীয় জয়। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তারা মঙ্গোলিয়াকে ২৭৩ রানে পরাজিত করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়