শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের নিয়ম বদলানোর প‌ক্ষে শচীন টেন্ডুলকার, ইমপ্যাক্ট প্লেয়ার উঠিয়ে দেওয়ার দাবি 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার নিজেই এখন বলছেন — ব্যাটসম্যানদের এত সুবিধা ঠিক না।

আইপিএল ২০২৬ ফাইনালের আগের রাতে আহমেদাবাদে ইএসপিএনক্রিকইনফো আয়োজিত একুশ শতকের সেরা ক্রিকেটারদের পুরস্কার অনুষ্ঠানে তিনি লিগের কিছু মূল নিয়ম পরিবর্তনের জোর দাবি তুলেছেন। শচীনের প্রথম এবং প্রধান দাবি হলো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি সম্পূর্ণ বাতিল করা।

তিনি সরাসরি বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা এখন উঠিয়ে দেওয়া দরকার। টি-টোয়েন্টিতে মাত্র ২০ ওভার খেলা হয়, আর সেখানে একজন অতিরিক্ত ব্যাটসম্যান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বোলাররা এমনিতেই কঠিন চাপে থাকেন, এই নিয়ম সেই ভারসাম্যহীনতাটা আরও বাড়িয়ে দিচ্ছে।
দ্বিতীয় প্রস্তাবে তিনি পাওয়ারপ্লেকে দুই ভাগে ভাগ করার কথা বলেছেন।

শচীনের ভাষায়, প্রথম চার ওভার হবে ব্যাটিং পাওয়ারপ্লে, আর বাকি দুই ওভার ফিল্ডিং ক্যাপ্টেন যেকোনো সময় নিতে পারবেন। ওই দুই ওভারে বাইরে একজন বাড়তি ফিল্ডার রাখার সুযোগ থাকবে। এতে ফিল্ডিং দল খেলাটাকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।

তৃতীয় প্রস্তাব হলো একজন বোলারকে পাঁচ ওভার করার সুযোগ দেওয়া। শচীন বলেন, সেরা ব্যাটসম্যানরা যদি কখনো কখনো পুরো ২০ ওভারই ব্যাট করতে পারেন, তাহলে সেরা বোলার পাঁচ ওভার কেন বোলিং করতে পারবেন না?

উল্লেখ্য, ওই একই অনুষ্ঠানে ২৫ জন বিশিষ্ট ক্রিকেটারের জুরি শচীনকে একুশ শতকের সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়