শিরোনাম
◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন সেরিনা উইলিয়ামস, খেল‌বেন ইংল্যান্ডের প্রতিযোগিতায়  

স্পোর্টস ডেস্ক : মা‌র্কিন কৃষ্ণক‌লি খ‌্যাত সে‌রিনা উইলিয়ামস চার বছর পর আবার টেনিস কোর্টে ফিরতে চলেছেন। আমেরিকার টেনিস খেলোয়াড় সোমবার জানিয়ে দিয়েছেন, চলতি মাসে ইংল্যান্ডের কুইন্স চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি। দীর্ঘ দিন বাদে প্রথম সারির একটি প্রতিযোগিতায় নামতে চলেছেন তিনি। তর্কাতীত ভাবে সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদ কুইন্সে ডাবলস বিভাগে খেলবেন কানাডার তরুণী ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে জুটি বেঁধে।

২০২৩-এর ইউএস ওপেনের পর আবার কোর্টে ফিরতে চলেছেন সেরিনা। সে বার তৃতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তিনি। পরে ডাবলসের প্রথম রাউন্ডে ছিটকে যান। তার ঠিক আগের বছর, অর্থাৎ ২০২২-এর সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে সেরিনা জানিয়েছিলেন, তিনি টেনিস থেকে দূরে কী ভাবে জীবন কাটাবেন তা নিয়ে ভাবনা শুরু করেছেন। আনুষ্ঠানিক ভাবে অবসর না নিলেও অনেকেই ভেবেছিলেন সেরিনার টেনিসজীবন শেষ।

সেরিনার দিদি ভিনাস এখনও টেনিস খেলে চলেছেন। তবে ৪৪ বছরের সেরিনাকে নিয়ে অন্য একটি জল্পনা চলছে। তিনি উইম্বলডনে খেলেন কি না সে দিকে নজর রয়েছে অনেকের। সেরিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। তিনি আন্তর্জাতিক পরীক্ষা সংস্থার (আইটিএ) ডোপ-বিরোধী বিভাগকে চিঠি লিখেছিলেন। কোনও খেলোয়াড় দীর্ঘ দিন বাদে আবার খেলতে নামলে অন্তত ছ’মাস আগে আইটিএ-কে জানাতে হয়।

সেরিনা বলেছেন, “পরবর্তী অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাব নিখুঁত জায়গায়। জীবনের স্মরণীয় মুহূর্তগুলো কাটিয়েছি ঘাসের কোর্টে খেলে। টেনিসের ঐতিহ্যশালী একটা মঞ্চে আবার ফিরতে পেরে আমি গর্বিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়