শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবা‌রের বিশ্বকা‌পেও লিও‌নেল মে‌সি হো‌টে‌লে একরুমে একা থাকবেন, রুম নম্বর ২০২ 

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ সামনে রেখে কানসাসে অবস্থান কর‌ছে। টুর্নামেন্ট শুরুর আগে দলের ভেতরের ছোট ছোট গল্পও সামনে আসতে শুরু করেছে। এর মধ্যে আলোচনায় লিওনেল মেসির রুম নিয়ে কৌতূহল। কাতার বিশ্বকাপের মতো এবারও একা রুমেই থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির জন্য বিষয়টি অবশ্য নতুন নয়। অনেক আগেই তিনি জানিয়েছিলেন, সা‌র্জিও আগুয়েরো জাতীয় দল ছাড়ার পর থেকে ক্যাম্পে তার আর কোনো রুমমেট নেই। এরপর থেকেই একা রুমে থাকার অভ্যাস তৈরি হয়েছে তার। কাতার বিশ্বকাপেও সেই নিয়মই অনুসরণ করেছিলেন মেসি।এবারের বিশ্বকাপেও থাকছে একই ব্যবস্থা।

দলের অন্য সিনিয়র ফুটবলাররা অবশ্য আগের মতোই রুম ভাগাভাগি করছেন। সাম্প্রতিক সময়ে জানা গেছে, মেসির ঘনিষ্ঠ বন্ধুদের একজন রদ্রিগো দে পলও একা থাকছেন না। তার রুমমেট নিকোলাস ওতামেন্দি। বহু বছরের বন্ধুত্ব থাকা এই দুই ফুটবলার একই রুমে থাকছেন। 

তবে মেসি একা রুমে থাকলেও তিনি পুরোপুরি একা নন। আর্জেন্টিনা দলের খেলোয়াড়রাই জানিয়েছেন, মেসির রুম প্রায়ই দলের আড্ডার অন্যতম জায়গা হয়ে ওঠে। সেখানে কার্ড খেলা, মাতে পান করা এবং দীর্ঘ টুর্নামেন্টের ব্যস্ততার ফাঁকে নির্ভার সময় কাটান সতীর্থরা।

মেসির রুম নিয়ে আরও একটি বিষয় দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেটি হলো তার রুম নম্বর।

কাতার বিশ্বকাপে মেসি ছিলেন ২০১ নম্বর কক্ষে। তখন আর্জেন্টিনা সমর্থকদের অনেকে সংখ্যাটির মধ্যে প্রতীকী অর্থ খুঁজেছিলেন। ‘২+১’ মিলিয়ে তিন..যা পরে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সঙ্গে মিলিয়ে দেখেছিলেন তারা। এবার কানসাসে মেসির রুম নম্বর ২০২। সেই সংখ্যাটিও দ্রুত সমর্থকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই মজা করে ‘২+২’ মিলিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত খুঁজছেন।

অবশ্য আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। তবে ইঙ্গিত বলছে, বিষয়টিকে কুসংস্কার বা সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখা হতে পারে। সাম্প্রতিক সাফল্যের পথে আর্জেন্টিনা দলে নানা আচার, ছোট ছোট বিশ্বাস ও অভ্যন্তরীণ রীতি যে ভূমিকা রেখেছে, সেটি সমর্থকদের অজানা নয়। তাই মেসির রুম নম্বরের এই মিলও তাদের নজর এড়ায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়