শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর আইপিএল শুরু হ‌বে ১৫ মার্চ: বি‌সি‌সিআই স‌চিব 

স্পোর্টস ডেস্ক : চল‌তি বছ‌রের আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ। ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আরও কয়েকটি ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। বাকি সময়ে গরমে সমস্যা হয়েছে ক্রিকেটারদের। বিশেষ করে দুপুরের খেলায় ক্রিকেটাররা চোটে পড়েছেন বেশি। গরমে গ্যালারিতে বসে খেলা দেখতে সমস্যা হয়েছে দর্শকদেরও।

সবদিক বিবেচনায় আইপিএল শুরুর সময় পরিবর্তনের কথা ভাবছে বোর্ড। টুর্নামেন্ট আরও আগে শুরুর কথা ভাবছে তারা। ‘হিন্দুস্তান টাইমস’-কে বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া বলেন, 'মাঝে বিরতির জন্য গত বছর আইপিএল এক সপ্তাহ বাড়াতে হয়েছিল। এ বারও আসর ৩১ মে পর্যন্ত চলেছে। কয়েকটা জায়গায় অত্যধিক গরম ও বৃষ্টির প্রভাব পড়েছে। তাই ভাবছি, যদি আরও ১৫ দিন আগে আসর শুরু করা যায়, তাহলে ভালো হবে।'

শাইকীয়া জানিয়েছেন, আগে শুরু করলে আগে আসর শেষ হবে। তাতে গরম ও বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। তিনি বলেন, 'এ বার ২৮ মার্চ থেকে শুরু হয়েছে। পরের বছর চেষ্টা করব, ১৫ মার্চ শুরু করার। তা হলে ১৫ মে-র মধ্যে আইপিএল শেষ হয়ে যাবে। মে মাসের শেষের দিকে বৃষ্টির আশঙ্কা বেশি থাকে। সেই সময় গরমও বাড়ে। তার প্রভাব ক্রিকেটার ও দর্শকদের উপর পড়ে। সেটা আর পড়বে না। তবে আপাতত সব ভাবনার পর্যায়ে আছে। এখনও কিছু ঠিক হয়নি।

তবে এখনই আইপিএল আরও বড় হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন শাইকীয়া। তিনি বলেন, 'লিগ আরও লম্বা হওয়ার সম্ভাবনা এখন নেই। কারণ, দল বাড়াতে গেলে বা ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৯৪ করতে হলে অনেক কিছু মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক সূচিও রয়েছে। ফলে আমাদের উপরই পুরোটা নির্ভর করছে না। ২০২৭ সালের পর এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়