নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে এবারের স্কোয়াডে মোট পরিবর্তন আনা হয়েছে দুটি। নতুনভাবে দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ ৪ বছর পর আন্তর্জাতিক ওয়ানডে দলে ফেরার সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুব।
আগামী ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।