শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চেহারায় পরিবর্তন আনলেন নেইমার, ভাইরাল হেয়ারস্টাইল

নেইমার বরাবরই বেশ ফ্যাশন সচেতন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও নতুনত্ব দেখা গেল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চেহারায়। নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে ব্রাজিলের এই তারকাকে। তেমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট।

শনিবার রাতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, চুলে আগের তুলনায় আরও হালকা সোনালি রং করেছেন নেইমার। দুই পাশ দিয়ে চুল ছোট করে ফেলেছেন। আর মাথার ওপরের দিকের চুলগুলো বেশ লম্বাই রেখেছেন সান্তোস তারকা। তাঁর নতুন হেয়ারস্টাইলটি অনেকটা ২০১৮ সালে পিএসজিতে খেলার সময়ের সঙ্গে মিল রয়েছে। সে সময়ও চুলে ব্লন্ড রং করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।

নেইমার আগেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই টুর্নামেন্টটিকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি। এরপরও অভিজ্ঞতার ওপর আস্থা রেখে বিশ্বকাপ দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ৩৪ বছর বয়সী ফুটবলারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরকে হারিয়েছে ব্রাজিল।

বর্তমানে কাফের চোটের কারণে মাঠের বাইরে আছেন নেইমার। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। আগামী সপ্তাহে আবারও অনুশীলনে ফেরার কথা রয়েছে তাঁর। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠবেন নেইমার, এমনটাই আশা করছে ম্যানেজমেন্টের।

সবশেষ ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে দলের সঙ্গে ক্লিভল্যান্ড ভ্রমণ করেননি নেইমার। নিউজ জার্সিতেই থেকে গেছেন তিনি। সুস্থ হয়ে ওঠার জন্য সেখানে ফিজিক্যাল থেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন নেইমার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়