শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল‌্যান্ড‌কে বড় ব্যবধানে হারি‌য়ে সি‌রি‌জে এগি‌য়ে গে‌লো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ‌টে‌স্টের চতুর্থ দিন‌টিতে দাঁড়া‌তেই পার‌লো না নিউাজল‌্যান্ড। ইংল‌্যা‌ন্ডের গাস আটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। শেষ দিকে ওপেনার ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের জুটিতে ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু হার থামানো যায়নি। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৫ রানের বড় ব্যবধানে জয় পেলো ইংল্যান্ড। তাতেই তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা।

জয়ের জন্য ২৫৪ রানের বিপরীতে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনের শুরুতে রোববার সাজঘরের পথ ধরেন টম ব্লান্ডেল। ফলে ৫৮ রান তুলতেই কিউইরা হারায় ষষ্ঠ উইকেট।

সপ্তম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালায় কনওয়ে-ফিলিপস জুটি। কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয়নি জুটিটি। দুজন মিলে তোলেন ৫৩ রান। ৯১ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন কনওয়ে।

এরপর গ্লেন ফিলিপসকে রেখে একে একে সাজঘরের পথ ধরেন নাথান স্মিথ, কাইল জেমিসন, ও ম্যাট হেনরি। আর ৫২ বলে ৪৪ রানে অপরাজিত থেকে যান ফিলিপস।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার গাস আটকিনসন। ১১.৩ ওভারে ৩০ রানের খরচায় পাঁচটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ওলে রবিনসন ও জশ টাং। আর একটি উইকেট পেয়েছেন দলনেতা বেন স্টোকস।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে কিউইদের মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়ে লিড নেয় তারা। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসরা করে ২২৬ রান। ফলে টার্গেট দাঁড়ায় ২৫৪ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়