শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলের একাধিক কর্মকর্তা ও প্রশাসনিক সদস্যকে ভিসা না দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছে ইরান ফুটবল ফেডারেশন। এই ঘটনাকে ‘বৈষম্যমূলক’ ও ‘প্রতিশোধমূলক আচরণ’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। ফিফার কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে ফেডারেশনের তরফে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট ১৪ জন কর্মকর্তা ও স্টাফ। তাঁদের মধ্যে রয়েছেন ফেডারেশনের মহাসচিব এবং সহ-সভাপতি। তবে ফেডারেশন সভাপতির ভিসা অনুমোদন হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যেসব কর্মকর্তা ভিসা পাননি, তাঁরা আপাতত দলের সঙ্গে মেক্সিকোয় থাকবেন। একই সঙ্গে তাঁদের ভিসা পাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। 

শনিবার তুরস্কে অনুশীলন ক্যাম্প শেষ করে মেক্সিকোর উদ্দেশে রওনা হয় ইরান। ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, দলের কিছু সদস্যকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের ফলে ইরান জাতীয় দল সমান সুযোগ ও বৈষম্যহীন পরিবেশে প্রতিযোগিতা করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে বিষয়টি ফিফার নজরে আনা হবে। 

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান দলের সব ফুটবলারের ভিসা অনুমোদন করা হয়েছে। বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়