শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিরা খুঁজতে গিয়ে মিলল ৫০০ বছরের পুরোনো রাজার ধন!

হিরার খনি অনুসন্ধানের সময় হঠাৎই উঁকি মারল জাহাজের মাস্তুল— আর সেই আবিষ্কার খুলে দিল ৫০০ বছরের পুরনো রাজার ধনের রহস্য। নামিবিয়ার ‘স্কেলিটন কোস্ট’-এর মরুভূমির বালুর নিচে চাপা ছিল ১৬ শতকের পর্তুগিজ বাণিজ্যজাহাজ ‘বোম জেসাস’, যার অর্থ ‘পবিত্র যিশু’। ২০০৮ সালে জাহাজটি ও এর গুপ্তধন উদ্ধার হওয়ার পর সেটি আফ্রিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বিবেচিত হয়।

প্রাথমিকভাবে খনিশ্রমিকেরা কাঠ ও ধাতুর টুকরো খুঁজে পান, যা পরে গবেষণায় প্রমাণিত হয় ‘বোম জেসাস’-এর অংশ হিসেবে। ইতিহাসবিদদের মতে, ১৫৩৩ সালে ভারত অভিমুখে যাত্রাকালে একটি ভয়াবহ ঝড়ে জাহাজটি ডুবে যায় এবং উপকূলের স্থানান্তরের ফলে তা শতাব্দীর পর শতাব্দী বালির নিচে চাপা পড়ে থাকে।

ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় হাজার হাজার স্বর্ণমুদ্রা, রুপো, তামা ও হাতির দাঁত। প্রত্নতাত্ত্বিকরা আরও আবিষ্কার করেছেন পুরোনো কামান, নৌযান সরঞ্জাম এবং ৫০০ বছরের পুরনো একটি বন্দুক। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো— মুদ্রাগুলির অধিকাংশই অক্ষত ও ঝকঝকে অবস্থায় ছিল, কারণ মরুভূমির শুষ্ক আবহাওয়া এবং বালির স্তর প্রাকৃতিক ভল্টের মতো সেগুলোকে সংরক্ষণ করেছিল।

বিশেষজ্ঞদের মতে, বোম জেসাসের এই ধনসম্পদ পর্তুগিজ সাম্রাজ্যের সোনালি যুগের বাণিজ্যিক শক্তির প্রতীক। সাদার্ন আফ্রিকা ইনস্টিটিউট অব মেরিটাইম আর্কিওলজির প্রধান প্রত্নতত্ত্ববিদ ডিটার নোলি বলেন, “এই আবিষ্কার শুধু ইতিহাস নয়, ষোড়শ শতাব্দীর বৈশ্বিক বাণিজ্যে আফ্রিকার কেন্দ্রীয় ভূমিকারও সাক্ষ্য বহন করে।”

যদিও জাহাজটি পর্তুগিজ, আন্তর্জাতিক আইনের আওতায় উদ্ধার হওয়া ধনসম্পদ এখন নামিবিয়ার সম্পত্তি। পর্তুগাল তাদের দাবি ছেড়ে দিয়ে জানিয়েছে, এই আবিষ্কার দু’দেশের পারস্পরিক সৌহার্দ্যের নিদর্শন হিসেবেই বিবেচিত হোক।

নামিবিয়া সরকার জানিয়েছে, উদ্ধার হওয়া ধনসম্পদ ও ঐতিহাসিক নিদর্শনগুলো শিগগিরই জাদুঘরে প্রদর্শন করা হবে, যাতে সাধারণ মানুষও সেই সোনালি যুগের বাস্তব ইতিহাসের স্পর্শ পেতে পারেন। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়