শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দেখা যাবে বছরের দ্বিতীয় সুপারমুন

চলতি বছরের শেষভাগে আকাশে উৎসবের আমেজ, কারণ বুধবার (৫ নভেম্বর) সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে। চলতি বছরে তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি।

সোমবার (৩ নভেম্বর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই রাতে আকাশে জ্বলে উঠবে সুপারমুন, অন্যদিকে ইউরোপবাসী উদযাপন করবে ‘বনফায়ার নাইট’, ফলে রাতটি আলো আর রঙের দারুণ মেলবন্ধন হবে। 

এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে চাইলে পৃথিবীবাসীকে আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখতে হবে, কারণ কোথায় আকাশ সবচেয়ে পরিষ্কার থাকবে, তা জানা গেলেই চাঁদ দেখার জন্য সেরা জায়গা বেছে নিতে সুবিধা হবে।

এই চাঁদকে ‘সুপারমুন’ বলা হয় তার কারণ হলো, চাঁদের কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার, ফলে চাঁদ সবসময় পৃথিবী থেকে সমান দূরত্বে থাকে না। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই অবস্থাকে বলে ‘পেরিজি’। এ সময় পৃথিবী থেকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল দূরে থাকে চাঁদ। আর চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখন তাকে ‘সুপারমুন’ বলে। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়। 

আবার এই পূর্ণিমাকে ‘বিভার মুন’ও বলা হয়। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিলিয়ে প্রতিটি মাসের পূর্ণিমারই নামকরণ করেন বিজ্ঞানীরা এবং নভেম্বরের এ সময়ে বিভাররা সবচেয়ে বেশি সক্রিয় থাকে— নিজেদের বাঁধ তৈরি ও শীতের জন্য খাদ্য সংরক্ষণ করে তারা—ফলে এই পূর্ণিমার সঙ্গে তাদের কার্যকলাপ মিলিয়ে এ নামটি এসেছে। চলতি বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে আগামী ৪ ডিসেম্বর।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়