শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাঙায়ও বাঁচতে পারে ‘স্নেকহেড ফিশ’, দেখামাত্র মেরে ফেলার নির্দেশ বিজ্ঞানীদের

যুক্তরাষ্ট্রের সমুদ্রবিজ্ঞানীরা পানি ছেড়ে ডাঙায়ও বাঁচতে পারে এমন একটি মাছের সন্ধান পেয়েছেন। মাছটিকে ভয়ংকর আখ্যায়িত করে দেখামাত্র মেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। 

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাছগুলো দেখতে অনেকটা সাপের মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘স্নেকহেড ফিশ’। ১৯৯৭ সালেও একবার ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে এই মাছ ধরা পড়েছিল। সেসময় মাছটিকে পূর্ব এশিয়ার বলে ধারণা করা হয়েছিল। সম্প্রতি জর্জিয়ায় এর সন্ধান পেয়ে বিজ্ঞানীরা অবাক হয়েছেন।

মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন, এই মাছের শ্বাসতন্ত্র এমনভাবে তৈরি যে এটি বাতাস থেকে মানুষের মতো শ্বাস নিতে পারে। ফলে পানি থেকে ডাঙায় তুললেও জীবন ধারণে এদের কোনো সমস্যা হয় না। তবে আচমকা পরিবেশ বদলের ফলে কিছুটা নিস্তেজ হয়ে পড়ে।

স্নেকহেড ফিশ অন্যান্য জলজ প্রাণীর জন্য বিপদের কারণ। ছোট মাছ, জলাশয়ের অন্যান্য প্রাণী এমনকি ছোট ইঁদুরও এর খাদ্য তালিকায় রয়েছে।

লম্বায় এটি প্রায় তিন ফুটের কাছাকাছি এবং এর ওজন ১৮ পাউন্ড পর্যন্ত হতে পারে। ধারালো দাঁত থাকার কারণে শিকারে এর কোনো সমস্যা হয় না।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়