শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় সুখবর পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য

প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে কোম্পানির প্রধান কার্যালয়ে হবে নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠান।

এবার বাজারে আসছে চারটি মডেল, আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়বে প্রো সিরিজের মডেলগুলো। আইওএস ২৬ এবং পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধা

নতুন আইফোন সিরিজের সঙ্গে উন্মোচন হবে আইওএস ২৬ অপারেটিং সিস্টেমও। এই সিস্টেম ব্যবহার করা যাবে আইফোন ১১ থেকে পরবর্তী সব মডেলে। এছাড়া আইফোন ১৭ সিরিজে প্রি-ইনস্টল অবস্থায় থাকবে নতুন আইওএস।

আইওএস ২৬-এ যুক্ত করা হবে লিকুইড কাচের মতো নকশার নতুন ইউআই (ইউজার ইন্টারফেস), যা ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।

পুরোনো মডেলের জন্য নতুন আপডেট: প্রথমে ধারণা করা হয়েছিল, আইওএস ১৮.৬ হবে আইওএস ১৮-এর শেষ সংস্করণ। কিন্তু নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অ্যাপল আনতে যাচ্ছে আরেকটি নতুন সংস্করণ আইওএস ১৮.৭।

এই সংস্করণে নতুন কোনো ফিচার না থাকলেও গুরুত্বপূর্ণ নিরাপত্তা দুর্বলতা সমাধান করা হবে। আইওএস ১৮.৭ ব্যবহার করা যাবে আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স এবং এক্সআর মডেলে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়