শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানি উবার ঘোষণা করেছে, তারা আগামী বছরের মধ্যে যাত্রীদের সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করার সুযোগ দেবে। 

কোম্পানি জানিয়েছে, এই নতুন উদ্যোগের জন্য তারা যৌথভাবে কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে। একবার পরিসেবা একীভূত হলে বিশ্বের প্রধান শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে।

জোবির মুখপাত্র জানিয়েছেন, এখনো নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি। তবে বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে। উদাহরণস্বরূপ, ব্লেডের ওয়েবসাইট অনুযায়ী, ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বা নিউ জার্সির লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টার ফ্লাইটের জন্য চার্জ ১৯৫ ডলার।

উবারের আশা, নতুন এই সেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক ও সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়