শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল কিবোর্ডে এআই সুবিধা: রাইটিং টুলসে স্মার্ট বার্তা লেখা এখন আরও সহজ

গুগল তাদের জনপ্রিয় কিবোর্ড অ্যাপ জিবোর্ডে চালু করেছে নতুন এআই চালিত রাইটিং টুলস। এটি স্মার্টফোন ব্যবহারকারীদের দ্রুত বার্তা লেখার পাশাপাশি সঠিক বাক্য গঠনে সহায়তা করবে। নতুন টুলসটি পিক্সেলের হালনাগাদ মডেলসহ বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ থেকে জানা যায় গুগলের তথ্য অনুযায়ী, জিবোর্ডের এই রাইটিং টুলস ব্যবহারকারীর লেখা বার্তাকে সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক বা আরও অভিব্যক্তিপূর্ণভাবে সাজাতে সক্ষম। জেমিনি ন্যানো মডেলের ক্ষমতা কাজে লাগিয়ে এটি বানান ও ব্যাকরণগত ভুলও দ্রুত সংশোধন করবে। সব প্রক্রিয়া ফোনেই সম্পন্ন হওয়ায় ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হওয়ার সম্ভাবনা নেই, যা ক্লাউডভিত্তিক গ্রামার চেকারের তুলনায় অনেক বেশি নিরাপদ।

কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই জিবোর্ডে নতুন এআই রাইটিং বাটন দেখতে পাচ্ছেন। বাটনে চাপ দেয়ার পর প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হয় এবং এরপর সুবিধাটি চালু হয়ে যায়। একবার সক্রিয় হলে এটি কিবোর্ডের অন্যান্য শর্টকাটের মতো সহজে ব্যবহার করা যাবে। পিক্সেল ৯ থেকে পরবর্তী মডেলের ফোনে এই সুবিধা ইংরেজি, চীনা, ফরাসি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ব্যবহার করা সম্ভব। অন্য ব্র্যান্ডের ফোনে কতগুলো ভাষায় এটি কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

এই নতুন ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন আরও দ্রুত, সহজ ও সুরক্ষিতভাবে বার্তা লিখতে পারবেন, যা দৈনন্দিন যোগাযোগকে আরও কার্যকর করে তুলবে। সূত্র: নিউস ২৪ বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়