শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে আপনার ফেসবুক প্রোফাইল দেখছে বারবার? ঘরে বসেই খুঁজে বের করুন

অনেকেই জানতে চান, আসলে কারা গোপনে তাঁদের ফেসবুক প্রোফাইল দেখছে। বন্ধু তালিকার বাইরের মানুষও অনেক সময় আপনার ছবি বা পোস্ট দেখেন, যদিও কোনো লাইক বা কমেন্ট দেন না।

বাজারে কিছু অ্যাপ পাওয়া যায়, যেগুলো দাবি করে কে আপনার প্রোফাইল ভিজিট করছে তা দেখাতে পারবে। কিন্তু এসব অ্যাপ নিরাপদ নয় এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্ভরযোগ্য ফলাফল দেয় না। তাই তৃতীয় পক্ষের ঝুঁকিপূর্ণ অ্যাপ ব্যবহার না করে সরাসরি ফেসবুক থেকেই যাচাই করা উত্তম।

কীভাবে বুঝবেন কে আপনার প্রোফাইল দেখেছে

Facebook-এ লগইন করুন।

আপনার টাইমলাইনে গিয়ে Activity Log এর পাশে থাকা তিনটি ডট (…) ক্লিক করুন এবং View Page Source সিলেক্ট করুন।

একটি নতুন উইন্ডোতে কোড দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নেই। সেখানে Ctrl + F চাপুন এবং সার্চ বক্সে লিখুন InitialChatFriendsList।

এই লাইনের পাশে একাধিক নম্বর দেখতে পাবেন। এগুলোই আসলে সেই ব্যবহারকারীদের Facebook আইডি, যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন।

নির্দিষ্ট আইডি কপি করে facebook.com/আইডি নম্বর লিখে ব্রাউজারে দিলে সংশ্লিষ্ট প্রোফাইল খুলে যাবে।

তালিকার শুরুতে যিনি থাকবেন, তিনি আপনার প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করেছেন। আর তালিকার শেষের নাম্বারে থাকা ব্যক্তি সবচেয়ে কমবার ভিজিট করেছেন।

অতিরিক্ত কোনো সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই এই সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি জানতে পারবেন কারা নিয়মিত আপনার প্রোফাইল দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়