শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার আংটির মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের সম্মান জানাবে ইনস্টাগ্রাম

শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করতে ‘রিংস’ নামে নতুন একটি পুরস্কার চালু করেছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সোমবার প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, নির্বাচিত ২৫ জন নির্মাতাকে দেওয়া হবে একটি করে সোনার আংটি এবং তাদের প্রোফাইলে যোগ হবে একটি বিশেষ ব্যাজ। তবে এই পুরস্কারের সঙ্গে কোনো নগদ অর্থ থাকছে না।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীদের নির্বাচন করবেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি, ফ্যাশন ডিজাইনার মার্ক জেকবস ও জনপ্রিয় টেক ইউটিউবার মার্কেস ব্রাউনলি। ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব নির্মাতা কনটেন্ট তৈরিতে পরিশ্রম, সৃজনশীলতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা দেখিয়েছেন, তারাই মূলত এই সম্মানের জন্য বিবেচিত হবেন।

রিংস পুরস্কার বিজয়ীরা আরও কিছু ডিজিটাল সুবিধাও পাবেন। তারা চাইলে নিজেদের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড রঙ বদলাতে পারবেন এবং ‘লাইক’ বাটনটি কাস্টমাইজ করার সুযোগও পাবেন। তবে এসবের মধ্যেও প্রশ্ন উঠেছে—বিশ্বের অন্যতম ধনী কোম্পানি মেটা কেন নগদ পুরস্কারের পরিবর্তে অলঙ্কার ও ডিজিটাল ফিচারে নির্মাতাদের সম্মান জানাচ্ছে।

এর আগে ২০২৩ সালে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘রিলস প্লে’ নামে নির্মাতাদের জন্য চালু থাকা বোনাস প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল মেটা, যা অনেক কনটেন্ট নির্মাতার জন্য ছিল আয়ের একটি বড় উৎস। ফলে অনেক নির্মাতা অভিযোগ করেন, ওই অর্থ বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবিকা চালাতে সমস্যায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে ইউটিউবার ব্রাউনলি জানান, “রিংস পুরস্কার কেবল ফলোয়ার সংখ্যার ওপর নয়, বরং নির্মাতার কনটেন্টে শ্রম, মনোযোগ এবং প্রভাবের ভিত্তিতে দেওয়া হচ্ছে। এটি একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ, যাতে নির্মাতারা আরও ভালো কনটেন্ট তৈরিতে আগ্রহী হন।”

প্রসঙ্গত, ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী ইউটিউব ও টিকটক কনটেন্ট নির্মাতাদের সরাসরি অর্থ প্রদান করে থাকে। ইউটিউব সম্প্রতি জানিয়েছে, গত চার বছরে তারা নির্মাতাদের ১০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়