সারাবিশ্বে চলছে এআই ট্রেন্ডের ডিভাইস তৈরির প্রতিযোগিতা। সময়ের ব্যবধানে দেশেই আসছে এসব এআই মডেলের ডিভাইস। জনপ্রিয় প্রায় সব প্রযুক্তি ব্র্যান্ড এখন এআই নিয়ে বিশদ কাজ শুরু করেছে। সাশ্রয়ী দামে কীভাবে কত বেশি ফিচার জুড়ে দেওয়া যায়, সেটি নিয়েই গবেষণা আর পরিকল্পনা বিভাগের যেন ব্যস্ত সময় কাটছে।
নতুন করে ১৫ সিরিজে তিনটি মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। তিনটি মডেলের মধ্যে রয়েছে রিয়েলমি ব্র্যান্ডের ১৫ ফাইভজি, ১৫ প্রো ফাইভজি আর ১৫টি ফাইভজি। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও এআই ফিচারপ্রেমীর জন্য তিনটি মডেল ডিজাইন করা হয়েছে বলে নির্মাতা সূত্রে জানানো হয়।
এআই এডিট জিনি
১৫ সিরিজে রয়েছে নতুন এআই এডিট জিনি ও এআই সক্ষম ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে আলট্রা-স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। রয়েছে ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফলে ফোরকে ঘরানার ভিডিও, পোর্ট্রেইট ও ছবি তোলা সম্ভব হবে।
মডেল ১৫ প্রো ফাইভজিতে ৬.৮ ইঞ্চির ১৪৪ হার্টজ হাইপারগ্লো ফোরডি কার্ভ+ ডিসপ্লে রয়েছে। ফ্রন্ট ও রেয়ার দুটি ক্যামেরায় ৬০ এফপিএস ( ফ্রেম পার সেকেন্ড) ফোরকে ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে।
অন্যদিকে, ১৫ সিরিজে আইপি৬৯ রেটিং ব্যবহার করা হয়েছে, যা পানি ও ধুলা প্রতিরোধে কাজ করবে। আর ১৫ প্রো মডেলকে ডিউরেবল করে তুলতে এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রটেকটর।
১৫ প্রো মডেলে স্ন্যাপড্রাগন সেভেন
জেন ফোর চিপসেট ব্যবহার করা হয়েছে। সিরিজের ১৫ মডেলে ডাইমেনসিটি ৭৩০০+ ফাইভজি চিপসেট রয়েছে, যা পারফরম্যার্সের সঙ্গে সমৃদ্ধ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেবে।
সব মডেলে সাত হাজার বর্গমিলিমিটার ভিসি কুলিং সিস্টেম কাজ করবে। এতে হেভি গেমিং ও মাল্টিটাস্কিং করার সময় তাপ নিঃসরণ পদ্ধতিকে সক্রিয় রাখে। সিরিজের ১৫টি মডেলে ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স ফাইভজি চিপসেট রয়েছে।
সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং ও স্লিক-এরগোনমিক ডিজাইনে তৈরি দুটি মডেল ১৫ ফাইভজি ও ১৫ প্রো ফাইভজি। সিরিজের ১৫টি মডেল ফাইভজি মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
রঙের বৈচিত্র্য
তিনটি মডেলেই রয়েছে রঙের বৈচিত্র্য। ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিনের মতো দুটি রঙে পাওয়া যাবে ১৫ প্রো। যেখানে ভেলভেট গ্রিন ভেরিয়েন্টটি লেদার ব্যাকে পাওয়া যাবে। সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম– এ দুটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে ১৫ মডেলে। স্যুট টাইটানিয়াম ও ফ্লোয়িং সিলভারের মতো রঙে পাওয়া যাবে সিরিজের ১৫টি মডেল। সূত্র: সমকাল