শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নগদ’ অ্যাপে সতর্কবার্তা, জরুরি নোটিশে যা জানাল কর্তৃপক্ষ

‘নগদ’ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকদের অনেকেই ‘প্লে প্রোটেক্ট’ সতর্কবার্তা পেয়েছেন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে। এ ব্যাপারে শুক্রবার (১৪ নভেম্বর) নগদ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি এক নোটিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সেবার মানোন্নয়নের জন্য ‘নগদ’ অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা আপডেট করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ব্যবহারকারী প্লে প্রোটেক্টের সতর্কবার্তার সম্মুখীন হন। এই ঘটনাটি নজরে আসার পরপরই ‘নগদ’ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে।

‘নগদ’-এর টেকনিক্যাল টিম জানিয়েছে, তারা এরইমধ্যে গুগল-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং প্লে প্রোটেক্ট সতর্কবার্তার বিষয়টি দ্রুত সমাধান করার জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এই সতর্কতা সাময়িক এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের উদ্দেশে ‘নগদ’ আরও জানিয়েছে, আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে, এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ‘নগদ’ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ, সকল প্রয়োজনীয় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ এবং ব্যবহারকারীদের ডেটা ও লেনদেন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়