শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি চালানো হবে আরও সহজ ও স্মার্ট: অ্যান্ড্রয়েড অটোতে চালু হলো গুগলের শক্তিশালী এআই ‘জেমিনি’

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা দিন দিন আরও সহজ হচ্ছে। গুগল তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি অ্যান্ড্রয়েড অটো চালু করেছে। অ্যান্ড্রয়েড অটোর কারণে ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নেভিগেশন, মিউজিক, মেসেজিং এবং অন্যান্য ফিচার গাড়ির ডিসপ্লেতে দেখতে পাবেন। এবার থেকে জেমিনি ধীরে ধীরে গুগল অ্যাসিস্ট্যান্সের জায়গা দখল করবে।

ব্যবহার ও সুবিধা

জেমিনির মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় কথোপকথন করতে পারবেন এবং গাড়ি চলাকালীন আরও জটিল কাজ করতে পারবেন। ব্যবহারকারী চাইলে জেমিনিকে রোড ট্রিপের পথে ভালো বারবিকিউ রেস্টুরেন্ট খুঁজে দেওয়ার মতো কাজও করতে বলতে পারেন। জেমিনি আশপাশের রেস্টুরেন্টের বিস্তারিত তথ্য দিয়ে দেবে। এ ছাড়া একে ব্যবহার করে সহজে মেসেজ পাঠানো বা অন্যের কাছে ট্রাফিক আপডেটও পাঠানো যাবে। এমনকি মেসেজের বার্তাকে বিভিন্ন ভাষায় অনুবাদও করা যাবে। জিমেইল-এর ই-মেলও গাড়ি চলাকালীন পড়া এবং সারাংশ পাওয়া সম্ভব।

সংগীত ও বিনোদন নিয়ন্ত্রণ

জেমিনি ব্যবহার করে গাড়িতে সংগীতও নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্যবহারকারী চাইলে জেমিনি তার পুরো রোড ট্রিপের জন্য পছন্দের গানের প্লে লিস্ট তৈরি করে দেবে। জেমিনি ইউটিউব মিউজিক, স্পটিফাইসহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে এসব সুবিধা দিতে পারে।

লাইভ কথোপকথন এবং তথ্য অনুসন্ধান

জেমিনিতে ব্যবহারকারীদের সঙ্গে লাইভ কথোপকথনের সুবিধা রয়েছে। ব্যবহারকারী চাইলে জেমিনিকে কোনো জায়গা সম্পর্কে তথ্য জানতে, নতুন কিছু শেখার জন্য বা পরিকল্পনা করতে সাহায্য চাইতে পারে।

রোলআউট এবং ব্যবহারের পদ্ধতি

জেমিনি অ্যান্ড্রয়েড অটোতে বিশ্বব্যাপী ৪৫টি ভাষায় চালু হচ্ছে। এটি ব্যবহার করতে হলে মোবাইল ফোনে জেমিনি অ্যাপ থাকতে হবে। একবার এটি সক্রিয় হলে গাড়ির ডিসপ্লেতে এর ফিচারগুলো দেখা যাবে। ব্যবহার শুরু করতে ‘হাই, গুগল’ বলে মাইক্রোফোন বোতাম চাপতে হবে অথবা স্টিয়ারিং হুইলের ভয়েস কন্ট্রোল বোতাম দীর্ঘ সময় ধরে রাখতে হবে।

জেমিনি গাড়ি চালানোর সময় শুধুই তথ্য দেবে না, এটি ব্যবহারকারীর জন্য স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে। নেভিগেশন, মেসেজ, ই-মেইল, সংগীত, তথ্য অনুসন্ধান—সবই এখন গাড়ি চালানোর সময় আরও সহজ ও নিরাপদে করা যাবে।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়