শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন সাইবার হুমকি ‘স্টারনাস’: নিরাপদ মেসেজিং অ্যাপ থেকেও চুরি হচ্ছে আর্থিক তথ্য ও পাসওয়ার্ড

স্মার্টফোনে ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড ও আর্থিক অ্যাপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন এক সাইবার হুমকির মুখে পড়েছেন ব্যবহারকারীরা। ‘স্টারনাস’ নামের একটি ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো নিরাপদ মেসেজিং অ্যাপের মাধ্যমে ফোনে ঢুকে আর্থিক লেনদেনের তথ্য চুরি করছে। ক্ষতিকর এপিকে ফাইল ছড়িয়ে এই ম্যালওয়্যারটি দ্রুত কার্যক্রম বাড়াচ্ছে।

এমটিআই সিকিউরিটির গবেষকেরা স্টারনাস ম্যালওয়্যারটি শনাক্ত করেন। তাঁদের মতে, অ্যান্ড্রয়েড ফোনে কারও পাঠানো বার্তা পর্দায় প্রদর্শিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটি পড়তে সক্ষম ম্যালওয়্যারটি। ফলে নিরাপদ বলে পরিচিত এনক্রিপটেড মেসেজিং অ্যাপেও পাঠানো বার্তা চুরি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

শুধু বার্তাই নয়, ব্যাংকের অ্যাপে প্রবেশের সময় স্টারনাস স্বয়ংক্রিয়ভাবে ভুয়া লগইন পেজ তৈরি করে। ব্যবহারকারী সেখানে তথ্য লিখলেই তা সরাসরি সাইবার অপরাধীদের কাছে পৌঁছে যায়। এমনকি অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেটের প্রলোভন দেখিয়ে গোটা স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতাও রয়েছে এর।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেট ফ্যাব্রিক জানায়, স্টারনাস ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। ধারণা করা হচ্ছে, মেসেজিং অ্যাপে পাঠানো ক্ষতিকর অ্যাটাচমেন্ট থেকেই ম্যালওয়্যারটি ছড়াচ্ছে। ফোনে প্রবেশের পর এটি গুগল ক্রোমসহ জনপ্রিয় অ্যাপের মতো ভুয়া আইকন তৈরি করে নিজেকে লুকিয়ে ফেলে।

এদিকে গুগল জানিয়েছে, গুগল প্লে স্টোরে এখন পর্যন্ত স্টারনাস ম্যালওয়্যারযুক্ত কোনো অ্যাপ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির দাবি, ডিফল্টভাবে সক্রিয় Play Protect সুবিধা ম্যালওয়্যার শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে সতর্ক করে এবং প্রয়োজন হলে অ্যাপ ইনস্টলেশন বন্ধ করে দেয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনির্ভরযোগ্য উৎস থেকে এপিকে ডাউনলোড, অজানা ফাইল খোলা এবং মেসেজিং অ্যাপের অ্যাটাচমেন্টে ক্লিক করলেই এই ধরনের ম্যালওয়্যার ছড়িয়ে পড়তে পারে। তাই ব্যবহারকারীদের সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত সফটওয়্যার আপডেট ও প্লে প্রোটেক্ট সক্রিয় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়