শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদ দূরে সরলে দিনের দৈর্ঘ্য হতে পারে ২৫ ঘণ্টা, গ্রহান্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত!

পৃথিবী থেকে চাঁদ ক্রমেই দূরে সরে যাচ্ছে—এই বিষয়টি বিজ্ঞানীদের কাছে নতুন নয়। তবে এবার উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও একবার জানিয়েছেন এ চাঞ্চল্যকর তথ্য। চাঁদ যত দূরে সরবে, আমাদের গ্রহে দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টার বদলে বেড়ে ২৫ ঘণ্টা হয়ে যেতে পারে। প্রায় ১৪০ কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল মাত্র ১৮ ঘণ্টা। যদিও এই দাবিটি এখনও কেবল গবেষণার স্তরে এবং একটি ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, তবুও এটি পৃথিবীর ভবিষ্যতের এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

তবে আশার কথা হলো, এই পরিবর্তন হতে সময় লাগবে প্রায় ২০ কোটি বছর, তাই আপাতত চিন্তার কোনো কারণ নেই। গবেষকরা আরও উল্লেখ করেছেন যে, আজ থেকে প্রায় ১৪০ কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল মাত্র ১৮ ঘণ্টা, যা সময়ের সঙ্গে সঙ্গে এখন ২৪ ঘণ্টা হয়েছে।

বর্তমানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার, এবং প্রতি বছর চাঁদ প্রায় ৩.৮ সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। চাঁদের এই ধীরে ধীরে দূরে চলে যাওয়াই পৃথিবীতে এই বিশাল পরিবর্তন আনতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

কীভাবে এটি সম্ভব, তা ব্যাখ্যা করেছেন গবেষণার প্রধান বিজ্ঞানী ও উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির ভূ-বিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মায়ার্স।

তিনি জানান, দিনের দৈর্ঘ্যের এই হিসাব বোঝার জন্য ঘূর্ণায়মান ফিগার বা বরফে স্কেটিং করার ধরন বুঝতে হবে। একজন স্কেটার যেমন প্রচণ্ড বেগে স্কেটিং করার সময় দু-হাত ছড়িয়ে দিলে তার গতি কমে আসে, ঠিক তেমনই চাঁদ দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতিও কমছে এবং দিনের দৈর্ঘ্য বাড়ছে।

বিজ্ঞানীরা প্রায় ৯ কোটি বছরের পুরোনো একটি পাথরের ভূতাত্ত্বিক গঠনের ওপর কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই ভূতাত্ত্বিক গঠনের বিশ্লেষণ থেকেই গাণিতিক হিসাব কষে তারা দেখেছেন, চাঁদ দূরে সরে যাওয়ার প্রভাব পৃথিবীর ওপর পড়ছে। সূত্র: দ্য ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়