শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাং হওয়া ঠেকাতে যা করবেন

স্মার্ট ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের তেমন বিকল্প নেই। কিন্তু মাঝেমধ্যে এই অ্যান্ড্রয়েড ডিভাইসে বেশ কিছু সমস্যা দৃশ্যমান হয়। অনেক সমস্যার মধ্যে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত ডিভাইস হ্যাং হওয়া। কয়েকটি পরামর্শ অনুসরণ করলে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। 

তার আগে জানতে হয়, কী সমস্যায় ডিভাইস হ্যাং হয়। অ্যান্ড্রয়েড সিস্টেমের ডিভাইস হ্যাং হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে সামনে এসেছে ডিভাইসের স্পেসে বিরূপ চাপ তৈরি। যখন একই সময়ে বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়, তখন প্রয়োজনের তুলনায় মেমোরি কম হলে হ্যাং সমস্যা তৈরি হয়।

যদি মেমোরি কার্ড বা এক্সটার্নাল মেমোরির বদলে এতে ইন্টারনাল মেমোরিতে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করা হলে এবং অপর্যাপ্ত রম-এর কারণে ডিভাইস হ্যাং হতে পারে। অনেক দিন ধরে যদি কুকিজ, ক্যাশ ও লগ ফাইলস ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে এসব ফাইল মেমোরি জ্যাম করে ডিভাইস হ্যাং করে ফেলে। ডিভাইসের ধীরগতির এটিও বড় কারণ। 

অন্যদিকে, ডিভাইসে মেমোরির তুলনায় অপেক্ষাকৃত ভারী ও বড় অ্যাপ্লিকেশন ও গেম খেললে যে কোনো ডিভাইস হ্যাং হতে পারে।

সমাধানে যা করবেন

ডিভাইসে কিছু ইনস্টল করার প্রয়োজন হলে তা মেমোরি কার্ডে করতে হবে, অর্থাৎ ডিভাইসের মেমোরিকে যতটুকু সম্ভব ফাঁকা রাখতে হবে। যেসব অ্যাপ কম ব্যবহার করা হয়, যেসব আনইনস্টল করে র‌্যামের ওপর বাড়তি চাপ কমাতে হবে। ডিভাইসের মেমোরিতে যদি জায়গা কম থাকে, সে ক্ষেত্রে ভারী কোনো অ্যাপ্লিকেশন চালানো থেকে বিরত থাকতে হবে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়