শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল ড্রাইভ ব্যবহারের ৫টি দারুণ সুবিধা

সার্চ ইঞ্জিনখ্যাত গুগল ড্রাইভ হলো বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ফ্রি ক্লাউড স্টোরেজ। এতে প্রতিটি একক অ্যাকাউন্টের জন্য শুরু থেকেই ১৫ জিবি ফ্রি জায়গার সুবিধা নেওয়া যায়, যা সাধারণত ছবি, ভিডিও বা ডকুমেন্ট সংরক্ষণের জন্য বরাদ্দ।

বিশ্বের বহুল ব্যবহৃত ইমেইল ব্যবস্থাপনা ছাড়াও এই ড্রাইভের বেশ কিছু বাড়তি সুবিধা রয়েছে। প্রথমত, সহজেই এই অ্যাকাউন্ট তৈরি করা যায়। গ্রাহক যে কোনো ডিভাইস থেকে অ্যাকসেস, যেমন– ট্যাবলেট, স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার– এসবের যে কোনোটি থেকে ড্রাইভের সুবিধা নেওয়া যায়।

জিমেইল আইডি তৈরি করলেই এর সুবিধা পাওয়া যাবে। এতে বাড়তি কোনো জটিল সাইনআপ পদ্ধতি নেই। এখন জিমেইল দিয়ে সব ধরনের অ্যাপে সহজে নিবন্ধন করা যায়। কারণ, অ্যাপ ইনস্টল করতে নিরাপত্তার বিষয়টি আসে সবার আগে।

সহজ ফাইল শেয়ারিং

মাত্র একটি ক্লিকে বন্ধু, পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে যে কোনো ধরনের ফাইল বিনিময় করা সম্ভব।

কঠোর নিরাপত্তা

নিরাপত্তার প্রশ্নে গুগল কখনও আপস করে না। এই ড্রাইভের শক্তিশালী এনক্রিপশন দিয়ে যে কারও ডেটার সুরক্ষা পাওয়া সম্ভব।

ডকুমেন্ট এডিটিং

ড্রাইভে সংরক্ষিত ফাইল যে কোনো জায়গায় বসে সম্পাদনা করার সুযোগ রয়েছে। কারণ, এটি ক্লাউড ডেটা সুবিধা দেয়।

অটো ব্যাকআপ

স্পর্শকাতর ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়ে যায় এ ড্রাইভে। আর তা যে কোনো সময় পুনরুদ্ধার করা সম্ভব। পুরোনো ডিভাইস বদলে বা হারিয়ে গেলেও ডেটার সুরক্ষা থাকে অবিচল। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়