শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের!

মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ বার্তা জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি, হ্যান্ডসেটের চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সরকারের রাজস্ব নিশ্চিতের লক্ষ্যে বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম (এনইআইআর) গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চালু করা হয়েছে। এনইআইআর চালু হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে।

তবে এনইআইআর সিস্টেমটির সব ডাটা দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্যাবলি নিরাপদ রাখার স্বার্থে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম অনুসরণ করে সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া, সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এপিএনআইসি কর্তৃক বরাদ্দকৃত। ফলে পৃথিবীর অন্য কোনো দেশে সিস্টেমটির ডাটা বা ট্রাফিক যাওয়ার সুযোগ নেই।

এতে আরো জানানো হয়,​ এনইআইআর সিস্টেম পরিচালনার জন্য সব রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে। একই সঙ্গে আইপি রুটের বিস্তারিত পর্যালোচনায় এর বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনইআইআর বিষয়ে কোনো অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়