শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০২:৪৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কোন ফিলিং স্টেশনে তেল আছে, কোনটিতে নেই—জানা যাচ্ছে এক ক্লিকে

কোন ফিলিং স্টেশনে তেল আছে, কোন স্টেশনে নেই— এক ক্লিকে জানা যাবে ফটিকছড়ির ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) তেলের সর্বশেষ তথ্য। এমন একটি ওয়েবসাইট তৈরি করে আলোচনা সৃষ্টি করেছেন ইনজামাম অপু।

তার ওয়েবসাইটে কোন ফিলিং স্টেশনে তেল আছে আর কোন স্টেশনে নেই। কোথায় তেল পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে না এমন তথ্য মিলছে।

তবে ওয়েবসাইটের পাওয়া তথ্যের সত্যতা স্থানীয় ফিলিং স্টেশনে গিয়ে গিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করা যাবে। লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না।

উদ্যোক্তা ইনজামাম অপু সাংবাদিকদের জানান, স্থানীয় মানুষের সুবিধার্থে তাঁর উদ্যোগে এবং ফটিকছড়ি ডটকমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।

এতে সহায়তা করছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন। হাজার হাজার ক্রেতা ও সাধারণ মানুষ এ প্রযুক্তি ব্যবহার করে সেবা নিচ্ছেন। যার ফলে ভোগান্তি কমছে মানুষের এবং সাশ্রয়ী হচ্ছে সময়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান সময়ে এই সিস্টেম সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে, ভোগান্তি কমছে। সহজেই তথ্য পাচ্ছে সবাই। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়