শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিমেইলে আসছে গুগলের ‘এআই ওভারভিউ’ সুবিধা

বর্তমানে গুগলের ‘এআই ওভারভিউ’ সুবিধার মাধ্যমে সার্চ ফলাফলের শুরুতেই সংক্ষিপ্ত তথ্য দেখা যায়। এতে আলাদা করে কোনো ওয়েবসাইটে না ঢুকেই প্রয়োজনীয় অনেক তথ্য জানা সম্ভব হয়। এই এআই–ভিত্তিক সুবিধাটি ব্যবহারকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হওয়ায় এবার গুগল জিমেইলেও এআই ওভারভিউ চালু করতে যাচ্ছে।

গুগলের জানা মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য খোঁজার ধরনও বদলে যাচ্ছে। জিমেইলে এআই ওভারভিউ সুবিধা চালু হলে ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য এআইয়ের মাধ্যমে সংক্ষেপে দেখা যাবে। এতে জিমেইল ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ই–মেইল শনাক্ত করতে পারবেন এবং অল্প সময়ে দরকারি তথ্য পেয়ে যাবেন।

এই সুবিধা ব্যবহার করে জিমেইলের সার্চ অপশনে প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাবে। ব্যবহারকারীর প্রশ্ন বুঝে জিমেইল একাধিক ই–মেইল ও কথোপকথন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক একটি সারাংশ দেখাবে। ফলে জিমেইলে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

প্রাথমিকভাবে জিমেইলের এআই ওভারভিউ সুবিধা গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে জেমিনাই ফর ওয়ার্কপ্লেসসহ গুগল ওয়ার্কপ্লেসের স্মার্ট ফিচারগুলো আগে থেকেই সক্রিয় থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়