শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১০:৫৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফোন ক্রেতাদের জন্য ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে যাচ্ছে অ্যাপল

আইফোন ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে দায়ের করা একটি মামলা বড় অংকের অর্থের বিনিময়ে নিষ্পত্তি করতে যাচ্ছে অ্যাপল। যুক্তরাষ্ট্রে কেনা লাখো আইফোন ব্যবহারকারী এই মীমাংসার আওতায় আসতে পারেন। প্রতি ডিভাইসে ২৫ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন যোগ্য গ্রাহকরা।

গতকাল মঙ্গলবার ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, দীর্ঘ আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে এই ক্লাস অ্যাকশন মামলাটি করা হয়েছিল। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৪ সালের শেষ দিকে আইফোন বিক্রি বাড়াতে তারা ক্রেতাদের কাছে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে। বিশেষ করে সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের এআই সক্ষমতা নিয়ে মিথ্যা দাবি করা হয়।

ক্যালিফোর্নিয়ার এই প্রযুক্তি জায়ান্ট দাবি করেছিল, তখন অত্যাধুনিক এআই-চালিত সিরি পাওয়া যাচ্ছিল। তবে অভিযোগে বলা হয়, সেই সুবিধা তখন ছিল না, এখনও নেই। নিকট ভবিষ্যতে আসার সম্ভাবনাও অনিশ্চিত।

মার্কিন বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা বেটার বিজনেস ব্যুরোর ন্যাশনাল অ্যাডভার্টাইজিং ডিভিশনও একই ধরনের পর্যবেক্ষণ দেয়। তাদের মতে, অ্যাপল এমন ধারণা তৈরি করেছিল যে, নতুন এআই-চালিত সিরি ফিচার ‘এখনই পাওয়া যাচ্ছে’, যা বাস্তবে সঠিক ছিল না।

কারা পাবেন

তবে সমঝোতা চুক্তিতে অ্যাপল কোনো ধরনের ভুল স্বীকার করেনি। চুক্তিটি ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে কেনা প্রায় ৩৬ মিলিয়ন যোগ্য ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে আইফোন সিক্সটিন সিরিজ, আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স। চুক্তি অনুযায়ী, প্রত্যেক যোগ্যগ্রাহক প্রতি ডিভাইসের জন্য ২৫ মার্কিন ডলার করে পেতে পারেন। তবে অনুমোদিত দাবিদারের সংখ্যা কম হলে এই অঙ্ক সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত যেতে পারে।

কেন ‘ক্ষতিপূরণ’ চুক্তি

অ্যাপল ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ‘আমরা যে কাজটি সবচেয়ে ভালো করি, ব্যবহারকারীদের কাছে উদ্ভাবনী পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যেই এই বিষয়টির সমাধান করা হয়েছে।’

অভিযোগে উদ্ধৃত মরগান স্ট্যানলির একটি সমীক্ষায় দেখা গেছে, সম্ভাব্য আইফোন ক্রেতাদের মধ্যে ‘উন্নত সিরি’ ফিচারটিই ছিল সবচেয়ে প্রত্যাশিত ছিল। ২০২৪ সালে অ্যাপল এই সক্ষমতাগুলো প্রচারে বড় আকারের বিজ্ঞাপন প্রচারণা চালায়। তবে পরবর্তী সময়ে ফিচারগুলোর অনির্দিষ্ট বিলম্বের কথা জানিয়ে, সেগুলো প্রত্যাহার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই সমঝোতা কার্যকর হতে এখনো আদালতের অনুমোদন প্রয়োজন। ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক নোয়েল ওয়াইজ আগামী ১৭ জুন নির্ধারিত শুনানিতে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়