শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:৪০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধের দাবি গুগলের

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা প্রথম গোপন সাইবার হামলার কৌশল শনাক্ত করার দাবি করেছে গুগল। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলছেন, অপরাধচক্র একটি বহুল ব্যবহৃত মুক্ত সফটওয়্যারের নিরাপত্তা ভাঙতে বিশেষ প্রোগ্রাম তৈরি করেছিল। তবে বড় ধরনের হামলা শুরুর আগেই সেটি আটকে দেওয়া সম্ভব হয়েছে।

গুগলের হুমকি গোয়েন্দা বিভাগ জানায়, তারা একটি সাইবার অপরাধী জোটের কার্যক্রম পর্যবেক্ষণের সময় এই কৌশল শনাক্ত করে। এটি ছিল পাইথন ভাষায় লেখা একটি প্রোগ্রাম, যার উদ্দেশ্য ছিল দুই স্তরের পরিচয় যাচাই ব্যবস্থা এড়িয়ে যাওয়া।

গবেষকদের মতে, প্রোগ্রামটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির স্পষ্ট চিহ্ন ছিল। সেখানে শিক্ষামূলক ব্যাখ্যা, বাস্তবে অস্তিত্বহীন নিরাপত্তা মানের উল্লেখ এবং অত্যন্ত গোছানো কাঠামো দেখা গেছে। এসব বৈশিষ্ট্য সাধারণত বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে তৈরি লেখায় পাওয়া যায়।

গুগলের বিশ্লেষক জন হাল্টকুইস্ট বলেন, এটি হয়তো শুরু মাত্র। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

গুগল জানিয়েছে, দুর্বলতাটি সাধারণ প্রোগ্রামগত ত্রুটি ছিল না। বরং এটি ছিল উচ্চস্তরের যুক্তিগত ভুল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে শনাক্ত করতে পেরেছে। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত সফটওয়্যারের নাম প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে ত্রুটিটি ঠিক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার হামলার সক্ষমতা বাড়াচ্ছে। গুগলের আশঙ্কা, ভবিষ্যতে দুর্বলতা খুঁজে বের করা থেকে শুরু করে হামলার প্রস্তুতি নেওয়ার সময় আরও কমে আসবে। এতে বড় ধরনের গোপন সাইবার হামলার ঝুঁকি বাড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়