নিউইয়র্কে কথিত এক ‘মব’ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও প্রবাসী সাংবাদিক মনির হায়দারের নাম আলোচনায় এসেছে। তবে ভিডিওটির সত্যতা ও এতে থাকা ব্যক্তির পরিচয় স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ভুয়া বলে দাবি করছে অনেকে। ভিডিওটিতে থাকা ব্যক্তির ছবি পরিস্কার নয়।
শুক্রবার দুপুরে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্টে থেকে এই ভিডিওটি প্রকাশ পায়। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'নিউইয়র্কে বাডাম খেলো ইউনুসের ভাড় মনির হায়দার! আমার খুব কষ্ট হচ্ছে।' এরপর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি ভুয়া।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকার ঘিরে উচ্চস্বরে কথা বলছেন। গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তির গেঞ্জি ছেঁড়া অবস্থায় রয়েছে এবং তাকে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। তবে ভিডিওর দৃশ্য থেকে ঘটনাটির সময়, স্থান বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সচিবের পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।