শিরোনাম
◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে রুল জারি করেছেন হাইকোর্ট

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদেরকে আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এই রিটটি দায়ের করেন ফরিদপুর-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ আরও তিনজন। তাঁদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

রিটের আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে সাড়া না মেলায় পরবর্তীতে হাইকোর্টে রিটটি করা হয় বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

এদিকে, আলগি ও হামিরদি ইউনিয়নকে অন্য আসনে স্থানান্তরের প্রতিবাদে ভাঙ্গা উপজেলায় কয়েকদিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়