শিরোনাম
◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর আইপিএলে সানরাইজার্সের হ‌য়ে খেল‌তে পার‌বেন না অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কামিন্স!

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল শেষ হতে না হতেই বড় ধাক্কা খেলো। ২০২৭ আইপিএলে নাও পাওয়া যেতে পারে প্যাট কামিন্সকে। নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ান। জানান, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এমন সিদ্ধান্ত নিতে চাইছেন। কামিন্স মনে করছেন, আগামী মরশুম তাঁর কেরিয়ারের ব্যস্ততম সময় হতে চলেছে। পরের বছর কঠিন সূচি অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সফর। তারপর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০তম বার্ষিকী টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তারপর হাই-প্রোফাইল অ্যাশেজ। শেষে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। 

একটি সাক্ষাৎকারে অজি তারকা জানান, অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য আইপিএলের মায়া কাটাতে হবে তাঁকে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওয়ার্কলোড সামলাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেই সরে যাওয়া সহজ। কামিন্স বলেন, 'পরের বছর আমাকে কিছু একটা ছাড়তে হবে। 

টেস্ট ম্যাচ, একদিনের বিশ্বকাপ রয়েছে। তাই একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে সেটা বদলাতে পারে। চোটের বিষয়টাও আছে। তাই আগে থেকে বলা যাবে না। তবে টেস্ট ম্যাচ এবং একদিনের বিশ্বকাপকে অবশ্যই প্রাধান্য দেব। আমি ভারতে খেললে, অ্যাশেজের আগে ব্রেক লাগবে।

সম্প্রতি একাধিকবার চোট, আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে কামিন্সকে। পিঠের চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। কামিন্স মনে করেন, তাঁর পাশাপাশি জস হ্যাজলউডউড এবং মিচেল স্টার্কের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়