শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র : ড. মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র হচ্ছে এমন এক সামাজিক ব্যবস্থা যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হয়। যেখানে প্রত্যেক মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। শুধু একজন মানুষ কথা বলবে বা কর্তৃত্ব আরোপ করবে, সেটি কখনো গণতন্ত্র হতে পারে না—সেটি হবে স্বৈরতন্ত্র।

তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পানিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মঈন খান আরও বলেন, “যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, সেই যাত্রা এক বছর আগেই শুরু হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

তিনি বলেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে যেখানে মানুষের ভোটাধিকার, অর্থনৈতিক মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়। বিএনপি কারও উপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না; বিএনপি রাজনীতি করে মানুষের কথা শুনে এবং তাদের উপদেশ নিয়ে।

জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়