শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা—জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান (রতন)।

জানা গেছে, একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চালক, তাঁদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফা বাস বন্ধ করেছিলেন।

মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও তাঁরা আবারও নতুন দাবি তুলছেন। শ্রমিকেরা বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন। এতে ব্যবসায় ক্ষতি হবে উল্লেখ করে মালিকেরা বলেন, এভাবে বাস চালানো সম্ভব নয়।

বজলুর রহমান জানান, গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সমঝোতার পর বাস চলাচল শুরু হয়। কিন্তু নতুন বিরোধের জেরে আবার বাস বন্ধ করতে হয়েছে।

এর আগে ৭ সেপ্টেম্বর রাত থেকে তিন জেলার বাস শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে দুই দিন পরিবহন বন্ধ ছিল। মালিকদের আশ্বাসে ৯ সেপ্টেম্বর বাস চলাচল স্বাভাবিক হলেও ২২ সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন।

তৃতীয় দফায় আবার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়