শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানে মহাসড়কে ডাকাতির চেষ্টা, স্থানীয়দের সাহসিকতায় প্রতিহত

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে ডাকাতির চেষ্টা স্থানীয়দের সাহসিকতায় ব্যর্থ হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) রাত প্রায় ১০টা ৫০ মিনিটে উপজেলার সাতগাঁও চা বাগান এলাকার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল ডাকাত মহাসড়কের উপর গাছ ফেলে চলন্ত যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ— সাতগাঁও হাইওয়ে থানার মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার দূরত্বে এ ঘটনা ঘটেছে। এত কাছাকাছি অবস্থানে থেকেও ডাকাতরা কীভাবে নির্বিঘ্নে গাছ কেটে সড়কে ফেলতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের টহল কার্যক্রম ও দায়িত্ব পালন নিয়ে।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চলছে।”

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওই মহাসড়কে রাতের বেলায় অপরাধমূলক তৎপরতা বেড়েছে। তারা দ্রুত টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়