শিরোনাম
◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৯:২৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপাহার সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ, সীমান্তের আলো নিভিয়ে ১৭ জনকে ফেরত নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাত একটার দিকে সীমান্তের আলো বন্ধ করে তাঁদের শূন্যরেখা থেকে ফিরিয়ে নেওয়া হয়।

আজ শনিবার দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।

বিজিবি সদস্যদের এমন অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম বলেন, ‘ওই ১৭ জনকে বিজিবি সদস্যরা পাহারা দিয়ে রেখেছিলেন। রাত ১১টার দিকে আমার ট্রাক্টরে ধান লোড দিচ্ছিলাম, তখনো বিজিবি সদস্যরা সেখানে ছিলেন। এরপর বিএসএফ সদস্যরা তাঁদের টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যান। তাঁরা বিএসএফ সদস্যদের সঙ্গে যেতে চাচ্ছিলেন না, অনেক কান্নাকাটি করছিলেন।’

মোহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের আলো বন্ধ করে দেন। তাঁরা ঠেলে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে এরপর ওই ১৭ জনকে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। বর্তমানে সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়