শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ক্লিনিকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অতপর...

​রাজশাহী প্রতিনিধি: ​রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই চিকিৎসকের নাম আহসান হাবীব। তিনি নগরীর লক্ষ্মীপুর মোড়ের আল আরাফা ক্লিনিকের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নে।

​বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি র  রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

​এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ফেসবুকে ওই নার্সের সঙ্গে চিকিৎসক আহসান হাবীবের পরিচয় হয় এবং অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ভুক্তভোগী নারী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

​প্রায় ছয় মাস আগে চিকিৎসক আহসান হাবীব বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নার্সকে রাজশাহীতে ফিরিয়ে আনেন। এরপর বিভিন্ন সময়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়।

অভিযোগ, গত ৬ অক্টোবর ওই চিকিৎসক পারিবারিকভাবে ভুক্তভোগী নারীকে না জানিয়ে অন্য এক নারীকে বিবাহ করেন। এই ঘটনা জানতে পেরে ভুক্তভোগী নার্স গত ৯ অক্টোবর রাতে লক্ষ্মীপুর মোড়ের আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার সঙ্গে দেখা করতে যান। সেখানে চিকিৎসক আহসান হাবীব পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে আবারও ধর্ষণ করেন।

​এরপর থেকে চিকিৎসক ভুক্তভোগী নার্সের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে গত ২৩ অক্টোবর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রাজপাড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

​এ ঘটনায় আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেছেন।

​রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়