শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই গেজেট থেকে নাম প্রত্যাহার আবেদন এক জুলাই যুদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদন করেছেন আবরাব নাদিম ইতু (২৭) নামের এক জুলাই যোদ্ধা। যার গেজেট নম্বর - ২৪৮৯।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নাম প্রত্যাহারের এ আবেদন করেন তিনি। 

এসময় জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন।

জেলা প্রশাসকের বরাবর দেওয়া ওই আবেদনপত্রে জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু উল্লেখ করেন, 'জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকর যে পদক্ষেপ তাও নিতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন  অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয় রয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, 'বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে পূর্বের ন্যায়ই বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙ্গেনি, সাথে অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।'
 
এব্যাপারে জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু বলেন, 'আমরা যে জন্য আন্দোলন করেছিলাম তার কোনো প্রতিফলন দেখতে পারছিনা। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকার যে পদক্ষেপ তাও নিতে পারেনি। তাই আমি সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার ও সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।'

আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, 'স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা হাতে পেয়েছি। আমরা এটা পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়