শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে জামায়াতের কার্যালয় থেকে সরকারি সার-বীজ উদ্ধার (ভিডিও )

ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার অতিরিক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে।

সে সময় আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। যার কারণে অফিসে রাখা হয়েছিল। আজ শনিবার সেগুলো বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে এ ধরনের সার উদ্ধারের কথা মিডিয়ায় প্রচার করছে। এই সারগুলো আত্মসাৎ কিংবা অন্য কোন উদ্দেশ্যে রাখা হয়নি বলে তিনি মন্তব্য করেন। সূত্র: ইনকিলাব 

                                                          

  • সর্বশেষ
  • জনপ্রিয়