শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইকগাছা নদীর চর থেকে মৃত প্রায় নর সুন্দরকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার

শেখ সেকেন্দার আলী,পাইকগাছা: খুলনর পাইকগাছা থানার সামনে দিয়ে বহমান শিবসা নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় নয় সুন্দর মৃত প্রায় রিপন মাখালকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) ভোরে ভ্যান চালক নদীর চরে উবুড় অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায়উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন।

রিপনের হাত ও পায়ের হাঁটু সমান স্থানে রশি দিয়ে বাঁধা ছিল। উদ্ধার হওয়া রিপন মাখাল পৌর সভার ৭ নং ওয়ার্ডের রণজিৎ মাখালের পুত্র।জিরোপয়েন্টের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনের ঘর আছে। তার তার গায়ে গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, উদ্ধার হওয়া রিপন ও পাশ্ববর্তী আত্মীয়দের সঙ্গে কয়েক দিন ধরে ঝগড়া বিবাদ লেগে ছিল।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয় তা উদঘাটন করতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি এখন সুস্থ আছেন। পাইকগাছা থানা ডিউটি অফিসার জানান, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনা উদঘাটন করতে তদন্ত শুরু করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়